1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

দায়িত্ব গ্রহণ করলেন সিংড়ার ডাহিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মামুন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া প্রতিনিধিঃ
মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বরণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের দায়িত্ব গ্রহণ ও পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার(১২মার্চ) সকাল ১১ টায় পরিষদ চত্বরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনকে ফুল দিয়ে বরণ করে নেন পরিষদের সচীব মিজানুর রহমান। এসময় ২ নং ডাহিয়া ইউনিয়ন আনসার ভিডিপি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন নবনির্বাচিত চেয়ারম্যান সহ নবনির্বাচিত মেম্বরদের । বরণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের সভাপতিত্বে পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি যেন জনগণের সেই প্রত্যাশা পুরণ করতে পারি। ঘুষ,দুনীর্তি, অনিয়ম দুর করে আমি যেন ডাহিয়াকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে পারি ইউনিয়ন বাসীর কাছে এই দোয়া এবং সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. জিল্লুর রহমান, ২ নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম নুরু, সহসভাপতি নজরুল ইসলাম নজু, যুগ্ন সাধারণ সম্পাদক জুলহাজ কায়েম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাশেম আলী,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বকুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বুল বুল হোসেন রুবেল, ডাহিয়া ইউনিয়ন আনসার ভিডিপির লিডার মোঃ শামীম রেজা, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নওশেদ আলী, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন,সাধারণ সম্পাদক সোহেল রানা, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews