1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

বিশ্ব নবীকে কটুক্তি করার প্রতিবাদে সিংড়ায় বিক্ষোভ সমাবেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া,নাটোর প্রতিনিধিঃ মহানবী হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজিপির দুই নেতা কর্তৃক কুটুক্তি ও মা আয়েশা (রাঃ)কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে আলেম উলামা ও তৌহিদী জনতা। সমাবেশে বক্তারা অবিলম্বে বাংলাদেশ সরকারের পক্ষে ভারত সরকারকে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি জানান।

১০ জুন,শুক্রবার বাদ জুম্মা সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায়
এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার তৌহিদি জনতা অংশ নেন। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন মোড়ে প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য দেন, সিংড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর, সিংড়া জামিয়া ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসার মুহতামিম আব্দুল্লাহ আল মাদানী, দমদমা জামেয়াতুল কুরআনিয়া মাদ্রাসার মুহতামিম হোসাইন আল মাদানী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
বক্তব্য শেষে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews