1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত

নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২
ছবিঃ বুড়িগঙ্গা টিভি

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোর-বগুড়া মহাসড়কে নন্দীগ্রাম উপজেলার ওমরপুর বাজারে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে বাবলুও খালেক নামে দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরও তিনজন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতদের একজনের বাড়ি সিংড়া উপজেলা এবং আরেকজনের বাড়ি নন্দীগ্রাম উপজেলা বলে জানা গেছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় এ দূর্ঘটনা ঘটে। নিহতদের একজন নাটোর জেলার সিংড়া উপজেলার কাছুটিয়া গ্রামের মোঃ বাবলু মিয়া(৫০)পিতা মৃত আজিম উদ্দিন। আরেকজন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজার এলাকার কুস্তা গ্রামের আব্দুল খালেক (৫৫)পিতা মৃত জচি প্রামাণিক। নিহত আব্দুল খালেক রণবাঘা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করতেন। নিহত ও আহত তারা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে রনবাঘা থেকে নন্দীগ্রাম আসার পথে ওমরপুর বাজারের কাছে নাটোরগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হন। দুর্ঘটনার পর পরই ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিক্সাটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews