1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

সিংড়া প্রেসক্লাবের সভাপতি রানা, সম্পাদক সৌরভ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

সৌরভ সোহরব,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় গণমানুষের আস্থার সংগঠন সিংড়া প্রেসক্লাবের সাধারণ সভায় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সকাল ১০টায় প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

 

কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা তিনবারের মত মোল্লা মো. এমরান আলী রানা (মোহনা টিভি/কালের কন্ঠ) সভাপতি নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদক পদে সৌরভ সোহরাবকে (আনন্দ টিভি/মানবকন্ঠ) ঘোষণা করা হয়।

 

সিনিয়র সহ-সভাপতি পদে মো. মিজানুর রহমান (ভোরের দর্পণ), সহ-সভাপতি সোহেল তালুকদার (উত্তরবঙ্গ বার্তা), যুগ্ম সম্পাদক আকতার হোসেন অপূর্ব (যায়যায়দিন), দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা (প্রতিদিনের সংবাদ) অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুইট (সময়ের আলো), সমাজকল্যাণ সম্পাদক শোভন আহমেদ সাদ্দাম (সংবাদ প্রতিক্ষণ), তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম রেজা (দৈনিক জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম সুমন (দৈনিক বগুড়া), এস এম সেলিম হোসেনকে (চলনবিলের খবর) পাঠাগার সম্পাদক, আনোয়ার হোসেন আলীরাজ (ইনকিলাব), এড. বদরুদ্দোজা বকুল (বাংলাদেশ বুলেটিন), আবু জাফর সিদ্দিকী ও বাবুল হাসান বকুলকে নির্বাহী সদস্য ও লতিফ মাহমুদকে (এশিয়ান এইজ) সমন্বয়কারী করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews