1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতে ইউনিফর্মও পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা পটুয়াখালী থেকে অপহৃত ১২ বছরের কিশোরী কেরানীগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ১ কেরানীগঞ্জে সাংবাদিকের স্ত্রী-সন্তানকে মারধর, টাকা-স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ ময়মনসিংহে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে

হয়রানির অভিযোগে নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক কে আদালতে তলব

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

নাটোর প্রতিনিধিঃ সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগে নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফ কে তলব করেছে নাটোরের সিনিয়র জুডিশিয়াল আদালত। এনআইডি কার্ডে জন্মস্থান সংক্রান্ত ভুলের কারণ দেখিয়ে মোছা: রওশন আরা বেগম নামে এক পাসপোর্ট গ্রহীতাকে হয়রানির ঘটনায় ওই নারী আদালতের দ্বারস্থ হন। তার অভিযোগের প্রেক্ষিতে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোববার দুপুরে মো. মোসলেম উদ্দীন এ আদেশে দেন।

আদেশে আগামী ১৪ সেপ্টেম্বর নাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আলী আশরাফের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না স্ব-শরীরে হাজির হয়ে আদালতকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এবিষয়ে বাংলাদেশ মাববাধিকার নাটোর জেলা শাখার সভাপতি এ্যাড. সোহেল রানা বলেন, সেবা গ্রহীতাকে অযথা হয়রানি করা চরম মানবাধিকার লংঘন। এছাড়াও নাটোর পাসপোর্ট অফিসের অনিয়ম, দুর্ণীতি ও অযথা হয়রানির বিষয় গণমাধ্যমে উঠে এসেছে হেতু, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের শুভদৃষ্টি কামনা করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews