1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, আহত-৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ আগুন নেভাতে গিয়ে নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে জগদীশ কুমার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অপর তিনজন।

বুধবার (৮ মার্চ) রাত দশটার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্ৰাম বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের সুরেশ্বরের ছেলে।

ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ জানান, রাত দশটার দিকে উপজেলার কুমগ্রাম বাজারে জনৈক রাজ্জাক হুজুরের তালাবদ্ধ দোকান ঘরে আগুন লাগে। এ সময় সবার সঙ্গে জগদীশ আগুন নেভাতে এগিয়ে আসে। আগুন নেভানোর এক সময়ে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে জগদীশের গায়ে লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আহত অপর তিনজন দোকান মালিক আব্দুর রাজ্জাক, মন্টু এবং আব্দুর রউফ। এদের মধ্যে দোকান মালিক আব্দুর রাজ্জাক ও মন্টুকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পাঁচটি দোকান ভস্মীভূত হয়।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews