1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিংড়ার সেই জমজ তিন শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও ও প্রতিমন্ত্রী পলক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া পৌর পাড়ার বাসিন্দা “দরিদ্র মা সুমি আক্তার তিনজমজ শিশুর খাবার জোগাতে পারছেন না” শিরোনামে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর সেই অসহায় পরিবারের পাশে সহযোগিতার জন্য এগিয়ে এলেন উপজেলা প্রশাসন সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

বুধবার দুপুর ১২ টায় পৌর পাড়ার ভাড়া বাসায় থাকা তিনজমজ শিশুর মা সুমি আক্তারের হাতে নগদ ৫ হাজার টাকার একটি চেক তুলে দেন প্রতিমন্ত্রী পলক এমপির একান্ত সচীব মোঃ রাকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওর্য়াডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জয়তুন বেগম, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা, সিংড়া মডেল প্রেসক্লাবের সহসভাপতি আরিফুল ইসলাম, সাংবাদিক শুভ সরকার ও ফজলে রাব্বি।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ওই পরিবারের বাড়িতে ২ বস্তা চাউল ও শুকনো খাবার পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন।
প্রতিমন্ত্রী পলকের একান্ত সচীব মোঃ রাকিবুল ইসলাম বলেন, পত্রিকার মাধ্যমে জানা মাত্রই মন্ত্রী মহোদয় আমাকে পাঠিয়েছেন। নিজ বাড়িতে এসে খোঁজ খবর নিলাম। মা সুমি আক্তারকে আমার মোবাইল নম্বর দিয়েছি। যখন যা লাগবে দরিদ্র এই পরিবারের পাশে আমরা থাকবো ইনশা আল্লাহ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews