1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব অনিবার্য কারণে বন্ধ ঘোষণা সাজেক ভ্যালি, পর্যটকদের জন্য নির্দেশনা কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন বাংলাদেশ থেকে ভারতীয়দের উসকানি দেওয়া হচ্ছে, অভিযোগ দিলীপ ঘোষের হাজারীবাগে এজেআর কুরিয়ার গুদামে হামলা-ভাঙচুর, লুট সিসিটিভি ও ল্যাপটপ ‘জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সমিতি’: বিএনপির এমপি খোকন রাজশাহীতে ৩৮ হাজার ৯০০ আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীর সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ঘুমধুম সীমান্তে সোয়া কোটি টাকার ইয়াবা জব্দ করল ৩৪ বিজিবি সৌদির মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, বিচারপ্রক্রিয়া এবং কনস্যুলার সহায়তা নিয়ে প্রশ্ন

সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

সুনামগঞ্জ সংবাদদাতা:

সুনামগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বালুর মাঠে প্রতিমা বিসর্জন কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

এ সময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, সদর সার্কেলের কর্মকর্তা চাতক চাকমা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, ওসি তদন্ত মোহাম্মদ আরিফ উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আকবর আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক বিমল বণিক, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পী, সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু দাস, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী ও রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি দাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসব। ছয় দিনব্যাপী এ আয়োজনে সুনামগঞ্জ জেলা শহরসহ ১২টি উপজেলায় মোট ৪৪৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

উৎসবকে কেন্দ্র করে জেলার পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ভক্তরা পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে পূজামণ্ডপে উপস্থিত হয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসব শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করেন। ছয় দিন ভক্তদের মাঝে অবস্থান শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে নৌকায় চড়ে কৈলাসে স্বামীর গৃহে ফিরে গেছেন দেবী। দেবীর বিদায়ে ভক্তদের মাঝে তৈরি হয় আবেগঘন পরিবেশ। আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশায় শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব।

শান্তিপূর্ণভাবে উৎসবের সমাপ্তির মধ্য দিয়ে সুনামগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews