1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে সেই আবাসিক মাদ্রাসায় যা ঘটেছিল ২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল শ্যামলীতে মোটরসাইকেলে এসে সাংবাদিক দম্পতির ব্যাগ ছিনতাই দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত ভবনের পাশে মিলল অজ্ঞাত তরুণীর মরদেহ ওয়ালটনের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন খুলনার শতরূপা কালকিনিতে প্রতিবন্ধী জলিলের ঘরে সিঁধ কেটে চাল-টাকা চুরি, পাশে দাঁড়ালেন সংসদ সদস্য খোকন সুনামগঞ্জ সীমান্তে চোরাচালান ও পুশইন প্রতিরোধে বিজিবির জনসচেতনতামূলক সভা ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২, বরিশালে গ্রেপ্তার আরও ২ শাল্লায় একই পরিবারের তিন প্রতিবন্ধী সন্তান, অসহায়ত্বে দিন কাটছে বাবা-মায়ের ইসলামে যে ৪ ধরনের উপহার দেওয়া-নেওয়া নিষিদ্ধ

সুনামগঞ্জে শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
সুনামগঞ্জে শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা

সুনামগঞ্জ:

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ও জেলার কৃতী সন্তান, ঢাকার বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাস, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায় এবং বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মণিকাঞ্চন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার, সহসাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, দপ্তর সম্পাদক শিবু পোদ্দার, পূজা সম্পাদক রতীশ গোস্বামী, সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য এবং কার্যকরী সদস্য অ্যাডভোকেট কুশল রাজ পালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, চলতি বছর শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে। পূজামণ্ডপে ভক্তদের নির্বিঘ্নে যাতায়াত ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ বজায় থাকায় তাঁরা সরকার, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁরা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল চেতনা হলো অসাম্প্রদায়িকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি। সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত এই দেশে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন অটুট রাখা প্রয়োজন।

নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews