1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিংড়ার ছাতার দিঘী ইউপির নৌকার প্রার্থী পুনঃরায় বিবেচনার দাবিতে মানববন্ধন||buriganga tv

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ
আগামী ২৩ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলার ১১ নং ছাতারদিঘী ইউপির নৌকার প্রার্থী পূনঃরায় বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে তৃণমুল আওয়ামীলীগ ও এলাকাবাসী।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ছাতারবাড়িয়া বাজারে ৫ শতাধিক নেতাকর্মী ও নারী-পুরুষ নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানান তারা।

এসময় বক্তব্য দেন, জাকির হোসেন, শ্রীমতি শান্তনা রাণী, মনোয়ারা বেগম, সিকমা আকতার পপি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নাটোর জেলার শ্রেষ্ঠ পুরুস্কার প্রাপ্ত চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ। পরপর তিনি দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। করোনাকালীন সময়ে নিজের জীবন ঝুঁকি নিয়েও জনগণের সেবা করে গেছেন। প্রকৃত অসহায়দের ভাতার কার্ড করে দিয়েছেন। এ ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়া হয়েছে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রউফ সরদারকে। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বক্তারা ছাতারদিঘী ইউনিয়নে মনোনয়ন পুনঃরায় বিবেচনা করে বর্তমান চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দকে মনোনয়ন দেয়ার দাবি জানান।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews