1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

সিংড়ায় পৌর আ’লীগের সাধারন সম্পাদক প্রার্থীর উঠান বৈঠক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ আগামী ১ অক্টোবর নাটোরের সিংড়া পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক পদপ্রার্থী সাবেক জেলা পরিষদের সদস্য, পৌরসভার ৫ নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিংড়া দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভার ২ নং ওয়ার্ডবাসীর আয়োজনে বৃহষ্পতিবার সন্ধা ৭ টায় রওশন রাজের খোলায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এর পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রওশন রাজ, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সানো।

এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
উঠান বৈঠকে অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ প্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, আগামী পৌর আওয়ামীলীগের ত্রি-বাষিক কাউন্সিলে আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন মানুষ। আমার নেতা জননেত্রী শেখ হাসিনা আমার নেতা জুনাইদ আহমেদ পলক এবং আমার নেতা পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। আমি পৌর আওয়ামীলীগের দায়িত্ব পেলে সেই দায়িত্ব কাঁধে নিয়ে আওয়ামীলীগের একজন সেবক হিসাবে কাজ করবো ইনশা আল্লাহ।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ রেজাউল করিম।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews