1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

ভাতিজা-ভাগিনার দ্বন্দ্ব, সমাধান করতে গিয়ে ভাগ্নের আঘাতে নিহত হলেন মামা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় ভাতিজা-ভাগিনার মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে বিবাদমান দ্বন্দ্ব সমাধানে গিয়ে ভাগ্নের আঘাতে লাশ হয়েছেন সকির শেখ (৬০) নামের এক বৃদ্ধ মামা। তিনি উপজেলার নীলচড়া গ্রামের মৃত দবির শেখের ছেলে। বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে।

স্বজন ও স্থানীয়রা জানান, নীলচড়া গ্রামের আশরাফুল ইসলাম ও তার মামাতো ভাই রহিমের মধ্যে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা একাধিকবার সমাধানের চেষ্টা করেও পারেনি। বুধবার সন্ধ্যায় আবার দ্বন্দ্ব হলে আশরাফুল ইসলাম তার মামা সকির শেখকে সমাধান করার জন্য ডাকে। সেখানে সমাধানের জন্য যান সকির শেখ। সকির শেখের ভাগিনা আশরাফুল ইসলাম ও ভগ্নিপতি বরকতের আঘাতে আহত হলে হাসপাতালে নেয়ার পথে বৃদ্ধ সকির শেখ মারা যান। স্থানীয়রা আশরাফুল ও বরকতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। সেখানে ভাগিনা ও ভগ্নিপতির আঘাতে আহত হয়ে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় বৃদ্ধ সকির শেখের। এ ঘটনায় আঘাতকারী দুজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews