1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নুসরাতের টিকটক ভিডিও নিয়ে সমালোচনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
ছবি সংগৃহীত

তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্য চষে বেড়াচ্ছেন অভিনেতা ও সাংসদ দেব। অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহান, মিমি চক্রবর্তীও প্রচার চালাচ্ছেন মমতা ব্যানার্জীর হয়ে। সেই সব প্রচারের ভিডিও মাঝে মধ্যেই নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নুসরাত-দেব-মিমি।

এবার নুসরাতের একটি টিকটক ভিডিও নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। যদিও এবারই প্রথম নয়, টিকটক ভিডিওর জন্য এর আগেও সমালোচনার মুখে পড়েছিলেন নুসরাত জাহান। তিনি সাংসদ হয়ে কেন টিকটক ভিডিও বানাবেন? এমন প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন নুসরাত। তাতে দেখা যাচ্ছে, জ্যামে আটকে আছে তার গাড়ি। অনেকক্ষণ জ্যামে বসে থেকে বেশ বিরক্ত তিনি। তাই মন ভালো করতে ‘কিতনা সোনা’ গানে টিকটক ভিডিও করেছেন নুসরাত। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘যখন ট্রাফিক আমাকে বোর করে দেয়।’

ভিডিওটির কমেন্টস বক্সে অনেকে প্রশংসা করলেও নুসরাতকে কটুক্তি করতে ভোলেননি হেটার্সরা। একজন লিখেছেন, ‘এটাই আপনার কাজ। আপনি কেন রাজনীতিতে এসেছেন? একটা যোগ্য প্রার্থীর সিট নষ্ট করেছেন।’ এই কমেন্টে আবার অনেকেই কমেন্ট করেন। এই নিয়ে সমালোচনাও শুরু হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews