1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা (৩২) নামে উপজেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার জুয়েল রানা কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে কাশিয়ানীর জোনাসুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েল রানাকে ১৯৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews