1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
ফাইল ছবি

মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির ক্রমাবনতি হওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) থেকে দুই সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে।

রোববার (২৫ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের নেয়া সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ভারতের সীমান্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এটা বন্ধ হয়ে যাবে। তবে যারা আসবেন তাদের সীমান্তে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

সরকারী সিদ্ধান্তমতে, ভারত সীমান্ত দিয়ে জনচলাচল বন্ধ হয়ে গেলেও পণ্য আমদানি-রফতানি চলবে।

এরআগে থেকেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ রয়েছে। ফলে রোববারের এ সিদ্ধান্তে তাদের সঙ্গে স্থলপথেও চলাচল বন্ধ হয়ে যাবে।

ভারতে প্রতিদিনই করোনা শনাক্ত ও সংক্রমণের রেকর্ড হচ্ছে। এছাড়া করোনায় মৃত্যুর একদিনে বিশ্ব রেকর্ড করেছে দেশটি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews