1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন

কেরানীগঞ্জে কেজিদরে তরমুজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

কেরানীগঞ্জে বিভিন্ন হাটবাজারে কেজি দরে তরমুজ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল।

উপজেলার রোহিতপুর রামেরকান্দসহ বিভিন্ন হাটবাজার ঘুরে প্রাথমিকভাবে ব্যবসায়ীদের সতর্ক করে দেন।

এসময়  ভ্রাম্যমাণ আদালত ব্যাবসায়ীদের ওজন মাপার কয়েকটি মেশিনটি জব্দ করেন। পরে ওজনে আর তরমুজ বিক্রি করবে না মর্মে মেশনগুলো ফেরত দেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, প্রথম দিন অভিযান হিসেবে কাউকে জরিমানা করা হয়নি। আমরা নজর রাখছি, ভবিষ্যতে কেউ ওজনে এবং বেশি দামে তরমুজ বিক্রি করে তাকে জেল জরিমানার আওতায় আনা হবে। সারাদেশের ন্যায় কেরানীগঞ্জেও তরমুজের সিন্ডিকেট গুড়িয়ে দিতে অভিযান অব্যাহত থাকবে।তিনি সতর্ক করে আরো বলেন, কেরানীগঞ্জে একজন ব্যাবসায়ীও ওজনে তরমুজ বিক্রি করতে পারবেনা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews