1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা প্রদান “কেরানীগঞ্জে ইউএনওর নাম ভাঙিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ” কেরানীগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির

তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল 

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩নং তেলিখালী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনার ও জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন তরুণ সমাজসেবক ও জাতীয়তাবাদী তেলিখালী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার।

সততা, অন্যায় অবিচারের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং পারিবারিক ঐতিহ্যবাহী গণমানুষের সেবার ধারাবাহিকতায় এলাকায় তার নাম এখন ভোটারদের মুখে মুখে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ইকবাল তালুকদারের বাবা মরহুম নুরুল ইসলাম তালুকদার আজীবন সাধারণ ও ভূমিহীন মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন। তিনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন জনসেবায়। ন্যায়বিচারের পক্ষে কথা বলতে গিয়ে তাকে বহু নির্যাতন, হামলা ও মামলা এমনকি দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছিল।

সেই ঐতিহ্য ও রক্তের উত্তরসূরি হিসেবে ইকবাল তালুকদার নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দিলে ওয়ার্ডজুড়ে ব্যাপক সাড়া পড়ে।
নিজের প্রার্থিতা ও ভিশন নিয়ে ইকবাল তালুকদার জানান, আমার বাবা সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমিও বাবার দেখানো সেই পথ ধরেই তেলিখালীর সাধারণ মানুষের সেবা করতে চাই।

এলাকার জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তবে ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব।
উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার করে ইকবাল তালুকদার এলাকার সর্বস্তরের মানুষের কাছে সমর্থন, ভালোবাসা ও দোয়া প্রার্থনা করেছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews