1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ হলেন সামিরা খান মাহি হজের সেঞ্চুরিতে সিলেট টেস্টে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ জাপানে ৫.৭ মাত্রার ভূমিকম্প, আহত অন্তত ২০ দাম কমায় ভারী গয়নার বদলে কয়েন কিনছেন আমিরাতের ক্রেতারা ইসরায়েলের নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে পারে নেতানিয়াহুর দল উত্তর আয়ারল্যান্ডে ‘ইসরাইলি পণ্য বিক্রি হয় না’ সাইনবোর্ড প্রথম ধাপে এক হাজার ইউপিতে ভোট, থাকছে না ইভিএম বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ দুর্নীতিতে হারিয়েছে সমবায়ের ঐতিহ্য, আইন সংস্কারের আহ্বান রাষ্ট্রপতির ফরিদপুরে ৫ লাখ টাকার মদ-বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
বাংলাদেশে ওএইচসিএইচআর মিশনের প্রথম প্রধান সাবিন লাউবারের দায়িত্ব গ্রহণ

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) প্রথম মিশনপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবিন ম্যাগডালেনা লাউবার। রোববার (৮ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন তিনি।

রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে মানবাধিকার সুরক্ষা, গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সাবিন লাউবারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওএইচসিএইচআরের সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এ সময় তিনি গণতন্ত্রকে আরও শক্তিশালী করা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা নিশ্চিত করাকে সরকারের অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। মানবাধিকার সুরক্ষা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করাও এ উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ।

সাক্ষাতে জাতিসংঘের বিশেষ কার্যপদ্ধতির প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততার বিষয়টি তুলে ধরেন হুমায়ুন কবির। পাশাপাশি মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার এবং শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ারের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়।

ওএইচসিএইচআর মিশনের কর্মসূচি ও কার্যক্রম বাংলাদেশের সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালনার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশে দায়িত্ব পালনে মিশনপ্রধানকে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।

জবাবে সাবিন ম্যাগডালেনা লাউবার সরকারের গঠনমূলক সহযোগিতার প্রশংসা করেন। মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং এ-সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় ওএইচসিএইচআরের পূর্ণ সমর্থন থাকবে বলে জানান তিনি। এ সময় নিজের অগ্রাধিকার ও পরিকল্পিত কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের সঙ্গে নিয়মিত সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মধ্যে ২০২৫ সালের জুলাইয়ে স্বাক্ষরিত তিন বছর মেয়াদি সমঝোতা স্মারকের আওতায় দেশে ওএইচসিএইচআর মিশন প্রতিষ্ঠা করা হয়। সাবিন ম্যাগডালেনা লাউবার এই মিশনের প্রথম প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews