1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

চীন-রাশিয়ার টিকা আনতে অন্তত দুই সপ্তাহ লাগবে: পররাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
ছবি সংগ্রহ

করোনটিকা সংগ্রহে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে পিছিয়ে যাওয়ায় রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র থেকে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। প্রয়োজনীয় কাজ শেষ করে রাশিয়া, চীন থেকে টিকা পেতে ন্যূনতম দুই সপ্তাহ লাগবে। দুই সপ্তাহের আগে কোন টিকা পাবার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার দুপুরে করোনার টিকা নিয়ে দক্ষিণ এশিয়ার ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, চীন ও পাকিস্তান- এই ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে নেতৃত্ব দেয় চীন।

গুরুত্বপূর্ন বৈঠক শেষে আব্দুল মোমেন জানান, করোনা টিকা সরবরাহে সহায়তা দিবে চীন। টিকা আনা হবে জিটুজি পদ্ধতিতে। যুক্তরাষ্ট্র এস্ট্রেজেনেকার কিছু টিকা বিক্রি করবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই টিকাগুলোও কেনার চেষ্টা করবে বাংলাদেশ।
বৈঠকে করোনা মোকাবেলায় সাউথ এশিয়া মেডিকেল ইমারজেন্সি ফ্যাসিলিটিজ স্টোরেজ গঠনের উদ্যোগের কথাও জানান মন্ত্রী। প্রাথমিক আলোচনায় সমুদ্রতীরবর্তী এলাকায় এই জরুরী মেডিকেল সেবা কেন্দ্র স্থাপনের কথা উঠে আসে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews