1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কেরানীগঞ্জে জুয়েলারি ব্যবসায়ীসহ দুইজনকে গুলি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ তেলিখালী ইউপি নির্বাচন: ৪নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ইকবাল  জিয়াউর রহমানকে গুলি করেন কে? জিজ্ঞাসাবাদে জানান মোজাফফর চিকিৎসায় অবহেলা, সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যুর অভিযোগ মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, সর্বোচ্চ শাস্তির দাবি

রাজধানীর গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
কলেজ ছাত্রী মুনিয়া ,ছবি সংগৃহতি

রাজধানীর গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোসারাত জাহান মুনিয়া নামের ওই তরুণী রাজধানীর একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মোসারাত জাহান মুনিয়া বাড়ি কুমিল্লায় এবং তার বাবা একজন মুক্তিযোদ্ধা। জানাগেছে ওই ফ্ল্যাটে সে একাই থাকতেন।
গতকাল সোমবার রাতে গুলশান ২ নম্বরের ১২০ নম্বর সড়কের ফ্ল্যাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এই ঘটনায় রাতেই ওই তরুণীর বড় বোন বাদী হয়ে গুলশান থানায় এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীর বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচণা মামলা করেন।

পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানান, দেশের একটি শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মোসারাত জাহানের পরিচয় ছিল। তিনি ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন বলেও তথ্য পেয়েছেন তারা। অভিযোগ উঠেছে ওই তরুণীকে আত্মহত্যায় প্ররোচণা দিয়েছিলেন তিনি। গত দুই মাস এই বাসায় একাই থাকতেন ওই কলেজছাত্রী।

ঘটনার বিষয়ে গণমাধ্যমে সামনে কথা বলতে চাননি ভূক্তভোগীর পরিবার। সিসি ক্যামেরার ফুটেজ এবং ওই তরুণীর ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে পুলিশ। তারা বলছেন, মামলার তদন্ত করে প্রকৃত ঘটনা খোঁজে বের করা হবে।

এদিকে, মোসারাতের মরদেহের সুরতহাল করে ময়ানতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews