1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৪৩৭ রানের পাহাড় সমান তাড়া করতে নেমে দিনশেষে পাঁচ উইকেটের পতন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ মে, ২০২১

বাংলাদেশের জন্য ৪৩৭ রানের পাহাড় সমান লক্ষ্য। তাড়া করতে নেমে যেন একটু বেশিই তাড়াহুড়ো করলো বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলাফল দিনশেষে পাঁচ উইকেটের পতন। ফিরে গেছেন তামিম-সাইফ-নাজমুল-মুমিনুল ও মুশফিকুর রহিম। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৭ রান। এখনও দরকার ২৬০ রান। পাহাড়সম রান তাড়া করতে নেমে টাইগারদের শুরুটা ভালো হয়নি।
দলীয় ৩১ রানেই সাজঘরে ফিরে গেছেন তামিম ইকবাল। ভালোই খেলতে থাকা সাইফ হাসান ৪৬ বলে ৩৪ রান করে ফিরেছেন অপ্রয়োজনীয় শট খেলে।দিনের খেলা ১২ ওভার বাকি থাকতেই খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেওয়া হয়। উইকেটে অপরাজিত আছেন লিটন দাস ১৪ রান নিয়ে। এছাড়া ৪ রান নিয়ে মেহেদী হাসান মিরাজ রয়েছেন তার সঙ্গে।
এদিকে লঙ্কানদের হয়ে প্রথম ইনিংসে একাই ৬ উইকেট নেওয়া অভিষিক্ত বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রম দ্বিতীয় ইনিংসেও উজ্জ্বল। ধারাবাহিকতা বজায় রেখে ২টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া ৩টি উইকেট নিয়েছেন অফস্পিনার রমেশ মেন্ডিস।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews