1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

রাজধানীর গোপিবাগে ছিনতাইকারী টানে নারী পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৫ মে, ২০২১

রাজধানীর গোপিবাগে ছিনতাইকারী আঘাতে এক নারী পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম সুনিতা রানী দাস। এর এক বছর আগে ছিনতাইকারীরা টান দিয়ে সুনিতার কানের দুল ছিনিয়ে নিয়েছিল । জানা জায় প্রাইভেটকার আরোহী ছিনতাইকারী ব্যাগ ধরে হ্যাঁচকা টান দিলে রিকশা থেকে পড়ে প্রাণ হারান পরিচ্ছন্নকর্মী সুনিতা রানী দাস। বৌদ্ধ মন্দিরে পরিছন্নকর্মীর কাজ করতেন সুনিতা। বুধবার সকালে রাজধানীর কমলাপুরে ঘটে এই ঘটনা। স্বামী ও তিন ছেলের সঙ্গে রাজধানীর গোপীবাগে বসবাস করতেন ।

সুনিতার ভাগনেকে নিয়ে গোপীবাগের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন । পথিমধ্যে কমলাপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে পেছন থেকে আসা একটি প্রাইভেট কারের আরোহী ছিনতাইকারী সুনিতার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান ওই নারী।

দ্রুত নেয়া হয় মুগদা হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেখান থেকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
আজ বুধবার সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুনিতার।

এদিকে ঘটনার পর থেকেই জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ । চলছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ। নিহত সুনিতার বাড়ি টাঙ্গাইলে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews