1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

করোনা সংক্রমণ আবারও বাড়ার আশঙ্কাঃ বিশেষজ্ঞ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মে, ২০২১
ছবিঃ সংগৃহীত

দেশে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করে বিশেষজ্ঞরা বলেন, একদিকে দেশে ঢুকেছে ভারতের ভ্যারিয়েন্ট অন্যদিকে ঈদে বেসামালভাবে ছুটছে মানুষ। এর কুফল পাওয়া যাবে ১৪ দিন পর । প্রত্যেকের নিজ নিজ সচেতনতার কোন বিকল্প নেই বলে মন্তব্য বিশেষজ্ঞদের।

দেশে রোববার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পৌনে আট লাখ মানুষ। মৃত্যু হয়েছে ১১ হাজার নয়শ ৩৪ জনের। তবে কয়েক দিন ধরে সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে।

বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস, লঞ্চ ও ট্রেন তবুও মানুষ বাড়ি যাচ্ছে গাদাগাদি করে। ঈদকে সামনে রেখে বেড়েছে জনসমাগম। কেনাকাটা করতে মার্কেটেও উপচে পড়া ভিড়। এ নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

এখন দেশে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়লে মোকাবিলা করা কঠিন হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ।
করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য কার্যকর লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি মারা গেছেন তরুণরা। ৩১ থেকে ৪০ বছরে মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি। তবে, বয়স্ক ও অন্যান্য রোগে আক্রান্তদের করোনায় মৃত্যুহার কিছুটা কমেছে। আর নারীদের মৃত্যু বেড়েছে ৭ ভাগ। বিষয়গুলোকে নতুন ধরনের করোনার অচেনা রূপ, বলছেন চিকিৎসকেরা।

আইসিডিডিআরবির তথ্যমতে, দেশে এখন করোনার সাউথ আফ্রিকার ধরন ৯৫ ভাগ। মার্চ ও এপ্রিলে ভয়াবহ রূপ নেয় করোনা। এপ্রিলেই মারা গেছেন দুই হাজার ৪০০ জন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews