1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠানঃশিক্ষামন্ত্রী ডা. দিপুমনি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
শিক্ষা মন্ত্রী দিপুমনি

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না বলে জানিয়েছন শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি।
১৫ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের জাজিরা মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসায় জাতীয় বৃক্ষ রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, ‘চীন থেকে উপহার হিসেবে আসা ৬ লাখ ডোজ করোনা টীকা অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল শিক্ষার্থীদের সাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের দেয়া হবে। এদের প্রথম ডোজ টীকা দেয়ার মাঝখানে আরো টীকা আসবে পরবর্তিতে আমাদের যে বিশ্বদ্যিালয়ের সাধারন সকল শিক্ষার্থীদের পালাক্রমে টীকা দেয়া হবে।’
মন্ত্রী আরো বলেন ,‘আমরা খুব আশা করেছিলাম মার্চ মাস থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো, কিন্তু এইযে প্রতিদিন বিশ্বব্যাপি করোনার পরিস্থিতি পরিবর্তন হয়ে খারাপের দিকে যাচ্ছে। আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তবেই সেটা নিযন্ত্রনে আসবে। তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো। আগামী এসএসসি ও এইচ এসসি পরীক্ষা নেয়া বিষয়ে নতুন পরিকল্পনা নেয়া আছে। যদি করোনা পরিস্থিতির উন্নতি না হয় তবে নতুন পদ্ধতি অনুসরন করা হবে।’
এর আগে মন্ত্রী মাদ্রাসা মাঠে একটি আম গাছ রোপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.সৈয়দ মোঃ গোলাম,কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃহেলাল উদ্দিন এনডি, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তের মহা পরিচালক কে এম রুহুল আমিন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, ও কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সোহেল স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদসহ আরো অনেক।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews