1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

লকডাউনে ঢাকার প্রবেশ পথে পুলিশের পাহারা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
ছবি সংগৃহীত

দেশে আবারো করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাকে এর চারপাশের জেলাগুলো থেকে বিচ্ছিন্ন রাখতে সাত জেলায় ৯ দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। জরুরি সেবা ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ছাড়া অন্য সব ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরও।

মঙ্গলবার সকাল থেকে সেখানেও লকডাউন পালনে ঢিলেঢালা ভাব প্রশাসনের। গাজীপুরে ঢোকার ও বের হওয়ার পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়েছে যানবাহন চলাচলে বাধা দিচ্ছে পুলিশ। তবে, ব্যক্তিগত গাড়ি, ভাড়ার গাড়ি, সিএনজি, অটো সবই চলছে। দোকানপাটও খুলতে শুরু করেছে।

অন্যদিকে যেসব যানবাহন লকডাউন অমান্য করে চলাচল করেছে, সেগুলো পুলিশ ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন কর্মস্থানে যাওয়া মানুষ। পরে বাস থেকে নেমে কেউ হেঁটে কেউবা রিকশায় উঠে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

তৈরি পোশাক কারখানাসহ অনেক কারখানা চালু থাকায় গাড়ি না পেয়ে লোকজন পায়ে হেঁটে আব্দুল্লাহপুর, উত্তরা থেকে টঙ্গীর দিকে যাচ্ছেন।

এর আগে সোমবার সাত জেলা অবরুদ্ধ থাকার সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম জানান। জেলাগুলো হল- মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ। দেশের যে কোনো স্থান থেকে ঢাকায় ঢুকতে হলে মানিকগঞ্জ বা নারায়ণগঞ্জ অথবা মুন্সীগঞ্জ কিংবা গাজীপুর হয়েই আসতে হয়।

এর ফলে ৭ জেলায় লকডাউনের ফলে, সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাজধানী ঢাকা। বন্ধ রয়েছে দূরপাল্লার সব ধরণের বাস ও লঞ্চ চলাচল। তবে ভোরে গাবতলী, মহাখালী থেকে দূরের গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় কিছু বাস। পরে সকাল ৭টার দিকে পুলিশ বাস টার্মিনাল থেকে গাড়ি বের হতে বাধা দেয়।

হঠাৎ করে দূরপাল্লার বাস বন্ধ হওয়ায় বিপাকে যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে রাখা অনেকে টার্মিনালে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews