1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর ঢাকা কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হলেন মুলাদীর কৃতি সন্তান হামিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-সাধারণ সম্পাদক হলেন মুলাদীর বিল্লাল ওয়ারীতে সাংবাদিক মোস্তাক ও ব্যাংকার মাহফুজের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দেশে জ্বালানি তেলের মজুদ কত, চলবে কতদিন? কেরানীগঞ্জে সেচ্ছাসেবকদলের চাঁদাবাজির অভিযোগ—বাস্তবতা নাকি অপপ্রচার? শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান

খাল সংস্কারে আসছে হারভেস্টার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুন, ২০২১
ছবি সংগৃহীত

ঢাকা সিটির খাল সংস্কারে এক মাসের মধ্যে জার্মানি থেকে আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র । এর ফলে আগামী বছর ঢাকার জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হতে পারে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। তবে রাজধানীর বৃষ্টির পানি প্রবাহের জন্য রাখা ১৭৩ একর জমির টিকে আছে মাত্র তিন একর। খাল সংস্কারের সাথে সাথে এই ১৭০ একর জমিও উদ্ধার করা হবে।

একটু ভারী বৃষ্টিতেই রাজধানীর অনেক সড়কে জমে যায় পানি। নগরীর নয়াপল্টন, মগবাজার, মিরপুরসহ অনেক এলাকা পানিতে তলিয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে আগের বছরগুলোর চেয়ে এবার ভোগান্তি কিছুটা কম, দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

জলাবন্ধতা নিরসনে রাজধানীর খালগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে তা পরিস্কার এবং অবৈধ দখল মুক্ত করার কাজ চলছে বলে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। খালের পানি ধারণ ক্ষমতা বাড়াতে এক্সক্যাভেটিং, গভীরতা বৃদ্ধি ও কচুরিপানাসহ ভাসমান আবর্জনা সরাতে জার্মানি থেকে আসছে অত্যাধুনিক যন্ত্র। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে ৮টি উইড হারভেস্টার মেশিন।

মন্ত্রী জানালেন, রাজধানীর বৃষ্টির পানি প্রবাহের জন্য সংরক্ষিত ১৭৩ একর জমির মধ্যে ফাঁকা আছে মাত্র ৩ একর। ঢাকার জলাবদ্ধতা নিরসনে এই ১৭০ একর জমি দখলমুক্ত করা, এলাকার সীমানা নির্ধারণসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

ঢাকার জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।। আগামী বর্ষাতেই রাজধানীবাসীর ভোগান্তি অনেক কমে আসবে বলে আশ্বাস দেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews