1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

৬ দিনে কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রায় ৬’শ মানুষের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১
কানাডা-যুক্তরাষ্ট্রে দাবদাহে ৬শ জনের মৃত্যু

তীব্র দাবদাহের কারণে ৬ দিনে কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রায় ৬’শ মানুষের মৃত্যু হয়েছে। যার মধ্যে কানাডাতেই প্রাণ গেছে ৫ শতাধিকের। তাপমাত্রা বাড়ায় কানাডায় দেখা দিয়েছে দাবানল।ক্ষয়ক্ষতি এড়াতে কানাডার দাবানল কবলিত এলাকা থেকে ১ হাজারের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। গরম বাড়ার পূর্বাভাসে যুক্তরাষ্ট্রেও দাবানলের আশঙ্কা রয়েছে।

তীব্র দাবদাহে পুড়ছে কানাডার উত্তর-পশ্চিমাঞ্চল। টানা ৩ দিন ধরে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভাঙ্গছে দেশটি। মঙ্গলবার দেশটির ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির এ যাবৎ কালের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে ১৯৩৭ সালে কানাডার তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল।

তাপদাহের কারণে দেখা দিয়েছে দাবানল। আগুনে পুড়ে গেছে ব্রিটিশ কলম্বিয়ার, লিটন নামের এই গ্রাম। মাত্র ১৫ মিনিটে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে দাবানল।

এদিকে নজীরবিহীন এই গরমে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাপদাহের কারণে দাবানলের মতো দুর্যোগ মোকাবিলায় তার সরকার প্রস্তুত রয়েছে বলেও আশ্বস্ত করেছেন তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রেও বেড়েছে তাপমাত্রা। দেশটির অরেগন, পোর্টল্যান্ড, ওয়াশিংটনসহ বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে অসহনীয় গরম। গত ৬ দিনে ১শর বেশি মৃত্যু হয়েছে। যাদের বেশির ভাগের মৃত্যু হয়েছে হাইপারথার্মিয়ায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews