1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

খালেদা জিয়া করোনার টিকা নিলেন গাড়িতে বসে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
করোনার টিকা নিচ্ছেন খালেদা জিয়া

গাড়িতে বসেই করোনার টিকা নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (১৯ জুলাই) সোমবার বেলা পৌনে চারটার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে মডার্নার টিকা নেন তিনি।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে টিক কেন্দ্রের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সেখানে আগেই টিকা নিয়ে প্রস্তুত ছিলেন কর্মীরা। বিএনপি চেয়ারপারসন পৌছাঁনোর সাথে সাথে গাড়িতে বসিয়েই তাকে টিকা দেয়া হয়। এ সময় তার সাথে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছিলেন দলের নেতা-কর্মীরা।

বিএনপির ভাইস চেয়ারম্যান এবং খালেদা জিয়ার চিকিৎসা টিমের সদস্য এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান টিকা নেয়ার কথা জানান।

করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর গত ৮ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটের মাধ্যমে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। নিবন্ধনের সময় তার পছন্দমতো টিকার কেন্দ্র নির্বাচন করা হয় মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। ৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।

সরকারের নির্বাহী আদেশে মুক্তির পর খালেদা জিয়া গুলশানে ফিরোজায় আছেন। করোনা শনাক্ত হওয়ার পর গত ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে তিনি সিসিইউতেও চিকিৎসা নেন। গত ১৯ জুন তিনি হাসপাতাল থেকে বাসায় ফেরেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews