1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রহ্মনবাড়িয়ায় নৌকা ডুবি ১৯ জনের লাশ উদ্ধার,আটক ৩

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই একটি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এ রিপোর্ট  লেখা পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় বাল্ক হেডের ৩ জনকে আটক করেছে পুলিশ।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। একে একে ১৯ জনের লাশ উদ্ধার হয়। এখনো নিখোঁজ আছেন বেশ কয়েকজন।

এদের মধ্যে কয়েকজন নারী ও শিশুকে শনাক্ত করা গেছে বলে  জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ।

আজ ২৭ আগস্ট (শুক্রবার) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে এ দুর্ঘঘটনা ঘটে।

নৌকা ডুবিতে ১৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে

জানা গেছে, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে নৌকাটি। পথে বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ডুবে যায় নৌকাটি। এ সময় বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে যান অনেকে। এদিকে, নিখোঁজদের সন্ধান পেতে বিলের পাড়ে ভিড় করেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠে আশপাশের পরিবেশ।

এদিকে ঘটনার পরে সন্ধ্যায়  ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার কথা জানান তারা। এসময় তারা নিহতদের দাফন ও আহতদের চিকিৎসার আশ্বাস প্রদান করেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews