1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

নৌকার মঞ্চে সিংড়া আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি ওহিদুর, সাধারণ সম্পাদক ফেরদৌস || Buriganga tv

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ দীর্ঘ ৮ বছর পর নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী সিংড়া কোর্ট মাঠ চত্বরে নৌকার আদলে মঞ্চে বিপুল উৎসব মুখর ও জমকালো আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান পূনঃরায় সভাপতি ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানের  উদ্বোধন করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোঃ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, সদস্য বেগম আখতার জাহান, সদস্য প্রফেসার মেরিনা জাহান এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। অনুষ্ঠান শেষে সন্ধায় সংগীত পরিবেশন করেন পপ সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews