1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে আসামিদের সঙ্গে যোগসাজশে তদন্তে গাফিলতির অভিযোগ, পুলিশ সুপারের কাছে ভুক্তভোগীর আবেদন ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের উপদেষ্টা মনোনীত কবির হোসেন কবির ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত নবাববাড়ি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন কেরানীগঞ্জে ১ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ তিন ব্যবসায়ী গ্রেপ্তার ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭ খুলনায় ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় মাটিচাপা, দম্পতি গ্রেপ্তার কেরানীগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক ১ অর্থপাচার মামলা: ‘রামমূর্তি’ নির্মাণের উদ্যোক্তা হরিদাসের ৪ দিনের রিমান্ড

জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার।

এদিন উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বাদ জুম্মা নবাব বাড়ী জামে মসজিদ ও নবাববাড়ী ঘাট মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মরহুম হাবিবুর রহমান হাবিব ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা আহবায়ক, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ন সম্পাদক, বাংলাদেশ পাখা প্রস্ততকারক মালিক সমিতি’র সাবেক সভাপতি ও ‘আমরা ঢাকার নাগরিক ফোরাম’র সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পুরান ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের পক্ষ থেকে দোয়া আয়োজন করা হয়। এতে মরহুমের সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা এ সময়ে উপস্থিত ছিলেন।
পরে পরিবারের পক্ষ থেকে, মরহুমের আজিমপুরস্থ কবরস্থানে কবর জিয়ারত করা হয়।আগামী ২৮ শে ফেব্রুয়ারি শনিবার ১৩২নং লালবাগ রোডে খানকায়ে কুশায়ী দরবারে হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
এতে বন্ধুবান্ধব আত্নীয় স্বজনও শুভকাঙীদের উপস্থিত থাকার জন্য তার ছোটভাই সাংবাদিক মোস্তাক অনুরোধ জানিয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews