1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

অবশেষে মুরাদের পদত্যাগ,বহিস্কার হতে পারেন দল থেকে || buriganga tv

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

মুরাদ হাসান জামালপুর ৪ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন। সামাজিক যোযোগ মাধ্যমে বিতর্কিত ও কু-রুচিপূর্ণ অশালীন বক্তব্য দেয়ার জন্য সমালোচিত হন। এতে তার পদত্যাগের দাবী ওঠে। অবশেষে সচিবালয়ে নিজ দপ্তরে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছেন । আজ ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ পদত্যাগপত্র প্রেরণ করেন।


পদত্যাগ পত্রে মুরাদ হাসান পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত বলে উল্লেখ করেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিষয়ে পরিবর্তী সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে নেয়া হবে বলে জানা গেছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের মধ্যে তাকে পদত্যাগ করার নির্দেশ দেন বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নানা ইস্যুতে মুরাদ হাসানের বিতর্কিত মন্তব্য ও অশ্লীল ফোনালাপ ফাঁস হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি। বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় থাকা এ সংসদ সদস্যর বিষয়ে সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের যে ফোনালাপ ফাঁস হয়েছে সেটি তার একান্তই ব্যক্তিগত বিষয়।

এসময় কাদের বলেন, তথ্য প্রতিমন্ত্রী সরকার বা দল নিয়ে কোনো মন্তব্য করেননি। তারপরও দায়িত্বশীল পদে থেকে কিভাবে তিনি ফোনে এসব কথা বললেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলেও জানিয়েছিল ওবায়দুল কাদের।

এদিকে তার এই পদত্যাগের পর দল থেকেও তাতে বহিস্কার করা হতে পারে বলে একটি সূত্র থেকে জানা গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews