1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে কেরানীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ পুরান ঢাকায় মোস্তাফিজুর রহমান মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড!

সতর্ক অবস্থায় রাশিয়ায় পারমাণবিক প্রতিরোধ বাহিনী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
ছবি: সংগৃহীত

রাশিয়ায় পারমাণবিক প্রতিরোধ বাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ন্যাটোর আক্রমণাত্মক বিবৃতির প্রতিক্রিয়ায় এ নির্দেশনা দেয়া হয়েছে। এদিকে, ইউক্রেনের খারকিভে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াই চলছে। এর আগে, দক্ষিণের নোভা কাখোভ-কার দখল নেয় রুশ বাহিনী।

শনিবার সন্ধ্যায় কিয়েভে জারি হয় ৩৯ ঘণ্টার কারফিউ। এরপর থেকে একেবারে সুনশান ইউক্রেনের রাজধানীর পথঘাট।

শহরের মেয়রের দাবি, ভেতরে কোনো রুশ সেনার উপস্থিতি নেই। এসময় রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।

তবে চারপাশ ঘিরে কিয়েভের দিকে এগুচ্ছে রুশ বাহিনী। স্থল, আকাশ ও সমুদ্রপথে সর্বাত্মক হামলা চালানো হচ্ছে। শোনা যাচ্ছে বিকট বিস্ফোরণের শব্দ। পরে ভাসিলকিভের বিমানঘাঁটির কাছে তেলের ডিপোতে আগুনের ফুটেজ প্রকাশ করে ইউক্রেন। আরেকটি ভিডিওতে রুশ সেনাবহর ধ্বংসের ছবি প্রকাশও করে তারা।ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের রাস্তায় থেমে থেমে চলছে রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনীয়দের লড়াই।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews