1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশ এর ইফতার মাহফিল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া( নাটোর) প্রতিনিধিঃ ইসলামী স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল বাংলাদেশ এর উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় নাটোরের সিংড়া বালুয়া বাসুয়া শান্তি নগর বকুল হায়দার জামে মসজিদে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ আব্দুস সালাম সরকার।

পরেহিলফুল ফুজুল বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সভাপতি সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, হিলফুল ফুজুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী, কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মুফতি জাকারিয়া মাসুদ, সহসভাপতি মাওলানা ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মিজানুর রহমান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, ডাঃ আয়ুব আলী, আলহাজ্জ এস এম জয়নুল আবেদীন, সিংড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৌরভ সোহরাব, তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম রেজা, দপ্তর সম্পাদক এনামুল হক বাদশা, সদস্য আবু জাফর সিদ্দিকী, শহিদুল ইসলাম সুইট, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ খান,মুফতি রুহুল আমিন, মুফতি সাইফুল্লা, হাফেজ মোঃ সালাউদ্দিন সবুজ, কালের কন্ঠ শুভ সংঘ সিংড়া উপজেলার শাখার সাধারণ সম্পাদক সোহেল আহমেদ জীবন, কলাম লেখক বাবুল হাসান বকুল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হিলফুল ফুজুল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা আতিকুর রহমান সাদী।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews