1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর ঢাকা – ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সাথে ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  দয়াল চাঁন-এর স্মরণে লাভলু ফকিরের ১৭তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত কেরানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর টহলে মাদক কারবারি আটক ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কেরানীগঞ্জের শান্ত দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ১ হাজার ৫০ টাকা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: মির্জা ফখরুল

সিংড়ায় আওয়ামীলীগের প্রতিরোধের মুখে বিএনপির বিক্ষোভ সমাবেশ বন্ধ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ ৩০ আগষ্ট, মঙ্গলবার সকাল ১০ টায় পুর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে নাটোরের সিংড়ায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করতে পারে নাই
উপজেলা বিএনপি। আওয়ামীলীগের কঠোর প্রতিরোধের মুখে শেষ মেষ এ সমাবেশ বন্ধ করতে বাধ্য হন উপজেলা বিএনপি।
সোমবার সন্ধার পর থেকেই বিএনপির কর্মসূচীকে প্রতিহত করতে মাঠে সরব হয়ে উঠে আওয়ামী লীগ দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন নেতা কর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঠেকাতে রাস্তার মোড়ে মোড়ে লাঠি সোটা নিয়ে পাহারা দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। উপজেলার ১২টি ইউনিয়ন থেকে উপজেলা সদরে আসতে দেওয়া হয়নি কোনো যানবাহন এমন অভিযোগ বিএনপি নেতাদের। এছাড়া সিংড়ার চৌগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতানকে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ করেছে উপজেলা যুবদল। বর্তমানে টিপু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সিংড়া উপজেলা বিএনপি। পূর্ব নির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল সমাবেশের ডাক দেয় তারা। কিন্তু বিএনপির এই কর্মসূচীকে ঘিরে গতকাল থেকেই সরব হয়ে উঠে সিংড়া উপজেলা আওয়ামী লীগ। দফায় দফায় বিএনপির কর্মসূচী প্রতিহত করতে পৌর শহরে মিছিল করেছে তারা।

এদিকে সিংড়ার ডাহিয়ার আয়েশ বাজারে সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সিংড়া বারুহাস রাস্তা প্রতিরোধ করে সিংড়াতে কাউকে আসতে দেয়নি ইউনিয়ন আওয়ামীলীগ। ইটালী ইউনিয়নে বিএনপিকে প্রতিহত করতে পাইপ, লাঠি সোটা হাতে নিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে দলটির নেতা কর্মীরা। এছাড়া চৌগ্রাম বাস টার্মিনালে রাস্তার ওপর দাঁড়িয়ে গাড়ি ও মোটরসাইকেল চেকিং করছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা। তবে সিংড়ার কর্মসূচীকে ঘিরে সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব মাস্টার জানান, আজকের কর্মসূচীকে ঘিরে চৌগ্রামের জামতলী বাস টার্মিনালে আওয়ামী লীগ, যুবলীগের নেতা কর্মীরা আমাদের যুবদল নেতা টিপুকে মারপিট করে পা ভেঙ্গে দিয়েছে। তারা বিএনপির প্রোগ্রাম ঘিরে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি এবং ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা আমাদের দলীয় নেতা কর্মীদের কর্মসূচীতে আসতে দেয় নাই। কিছু কিছু জায়গায় তারা আমাদের নেতা কর্মীর ওপর হামলা করছে। আগামী দিনে সিংড়া আওয়ামী লীগকে রুখতে বিএনপি সর্বশক্তি দিয়ে মাঠে থাকবে। আওয়ামীলীগের বাধায় সিংড়া বিএনপি কখনো ভয় করে নাই। আগামীতেও করবে না। আমরা পরবর্তী কর্মসুচি দেবো। এসব বাধা দিয়ে কোন লাভ হবেনা।

এদিকে, বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর শহর এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে এসে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা বিএনপি জামায়াতকে নৈরাজ্য করতে দিবো না। শোকের মাসে কোনো প্রোগ্রাম করতে দিবো না। কেউ করতে আসলে তাদের প্রতিহত করা হবে। তাছাড়া বিএনপির কাউকে মারপিট করা হয়নি, মোড়ে মোড়ে কেউ বাধাও দিচ্ছে না।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, বিশৃংঙ্খলা ঠেকাতে পুলিশ মাঠে সতর্ক অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয়, এমন কাজ পুলিশ করতে দিবে না।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews