1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর ঢাকা – ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সাথে ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  দয়াল চাঁন-এর স্মরণে লাভলু ফকিরের ১৭তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত কেরানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর টহলে মাদক কারবারি আটক ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কেরানীগঞ্জের শান্ত দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ১ হাজার ৫০ টাকা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: মির্জা ফখরুল

উপজেলা পর্যায়ে সিংড়ায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন শামসুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর):  জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর প্রতিযোগিতায় নাটোরের সিংড়া উপজেলার (মাদ্রাসা পর্যায়ে) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ সেপ্টম্বর, মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর পুরুস্কার বিতরন অনুষ্ঠানে আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির কাছ থেকে সিংড়া উপজেলার মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে পুরুস্কার গ্রহন করেন আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ শামসুল ইসলাম।

এসময় প্রতিমন্ত্রী পলক জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬২ জন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করেন।

উপজেলা নির্বাহী অফিসার এস এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক এ্যডভোকেট জিল্লুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন প্রমূখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews