1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপিই পারে দেশকে বাঁচাতে: পুতুল ভোটের মাধ্যমেই গণতন্ত্রের প্রয়োগ, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ : গয়েশ্বর ঢাকা – ৭ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সাথে ফল ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত  দয়াল চাঁন-এর স্মরণে লাভলু ফকিরের ১৭তম বাৎসরিক ওরশ মাহফিল অনুষ্ঠিত কেরানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা না আত্মহত্যা? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল সাভারের আমিনবাজারে সেনাবাহিনীর টহলে মাদক কারবারি আটক ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন কেরানীগঞ্জের শান্ত দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরিতে কমেছে ১ হাজার ৫০ টাকা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই সহিংস ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে: মির্জা ফখরুল

সিংড়ার ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি মিছিল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ঠেকাতে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির অংশ হিসাবে নাটোরের সিংড়ার ২ নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বিয়াশ চার মাথা মোড় হয়ে একটি মিছিল বের হয়। এর পর মিছিলটি বিয়াশ বাজার হয়ে মাবিয়া মোড় এলাকায় এসে শেষ হয়। পরে এখানে সমাবেশে বক্তব্য দেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য তারেক হোসেন দুলাল, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ সহ অন্যরা।
বক্তারা বলেন, বর্তমান সরকার শেখ হাসিনার সরকার যখন উন্নয়ন করে দেশ ও জাতিকে বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখনই বিএনপি জামাত সমাবেশের নামে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। আমরা ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগ একটি শক্তিশালী সংগঠন। বিএনপি জামাতের যে কোন নৈরাজ্যকে প্রতিহত করব।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews