1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবালয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ কেরানীগঞ্জে তরুণের রহস্যজনক মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা, আতংকে দিন কাটাচ্ছে নিহতের পরিবার শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের বিষয়ে ‘কনস্যুলার অ্যাক্সেস’ পাওয়ার প্রক্রিয়া এখনো চলমান ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ড্রিমাস হোমস বিডি লিমিটেডের উন্নয়ন সভা অনুষ্ঠিত ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ডেমরা (মাতুয়াইল) ভূমি অফিসে ‘সাংবাদিক পরিচয়ে’ হয়রানি প্রশাসনিক নিরাপত্তা ও গণমাধ্যমের মর্যাদা নিয়ে প্রশ্ন ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ খুলনায় ছাত্রদলের হামলায় যুবদল নেতা নিহত জাতীয়তাবাদী মুক্তিযুদ্বের প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা মরহুম হাবিবুর রহমান হাবিবের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত

সিংড়ায় বজ্রপাত রোধে তালগাছের চারা রোপন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বজ্রপাত রোধে তালগাছের চারা রোপন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় বজ্রপাত প্রতিরোধে তালগাছ রোপন করা হয়েছে।

সোমবার (৫ জুন) বেলা ১১টায় উপজেলার ক্ষীরপোতা-পিপুলশন গ্রামীণ সড়কে ৪০০ তালগাছের চারা রোপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এসময় উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, আমরা উপজেলা কৃষি বিভাগ ৪০০ তালগাছের চারা রোপন করেছি। তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে। তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্য বর্ধনসহ মানুষের কল্যাণে আসবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews