1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ইসরায়েলী সৈন্যদের সহায়তায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর হামাস রকেট হামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস রকেট হামলা চালানোর পর বিভিন্ন মহল থেকে অনেক প্রশ্ন উঠেছে। ইসরায়েলের নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে দেশটিতে হামাস এত বড় অভিযান পরিচালনা করেছে তা নিয়ে চলছে ব্যাপক বিশ্লেষণ।

হামাসের এই হামলা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইরানের তাসনিম বার্তা সংস্থা। ‘আল-আকসা তুফান’ নামে হামাস যে অভিযান পরিচালনা করেছে তাতে ইসরায়েলের সেনা সদস্যরা গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাতকারে এমনটাই দাবি করেছেন ফিলিস্তিনি এক কর্মকর্তা।

নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি ওই কর্মকর্তা বার্তা সংস্থা তাসনিমকে বলেন, সুনির্দিষ্ট কিছু ইসরাইলি সেনা সদস্যের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর বহুদিন ধরে সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের জের ধরে ইসরাইলের বহু গোপন ও স্পর্শকাতর তথ্য পাচ্ছিলেন ফিলিস্তিনি যোদ্ধারা।

তিনি বলেন, ইসরায়েলের এলাকাগুলোতে অনুপ্রবেশ করতে ওই সব তথ্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া গোয়েন্দা সংস্থার সত্য সংগ্রহের পাশাপাশি ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে ইসরাইলি সামরিক বাহিনীর কাছ থেকে তাদের অস্ত্রসস্ত্রের একটি বড় অংশ সংগ্রহ করে আসছিল।

ইসরাইলের হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলে যেসব রিজার্ভ সৈন্য প্রস্তুত রাখা হয়েছে, তাদের মধ্যে মাদকাসক্তির পরিমাণ বেড়ে গেছে। এ কারণে তারা মাদক কেনার টাকা সংগ্রহ করতে এবং সরাসরি মাদকের বিনিময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে তাদের অস্ত্রসস্ত্র বিক্রি করে দেয়। বিষয়টি ইসরাইলি সেনা কমান্ডারদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০২১ সালের ১৬ ডিসেম্বর ইসরাইলের ১৩ টিভি চ্যানেলের খবরে বলা হয়েছিল, ইসরায়েলের আলেক্সান্দ্রনি ব্রিগেডের একটি ঘাঁটি থেকে এম১৬ রাইফেলের এক লাখ চুরি হয়ে গেছে। পরে দেশটির পুলিশ জানায় চুরি যাওয়া গুলির সংখ্যা ছিল দেড় লাখ।
গণমাধ্যমে প্রকাশিত খবরে আরও বলা হয়, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো সাম্প্রতিক বছরগুলোতে এমন কিছু সমরাস্ত্র ব্যবহার করেছে যা ইসরায়েল সেনাবাহিনী ব্যবহার করে।

শনিবার ফিলিস্তিনি যোদ্ধারে ইসরায়েলের ২০ জেলার ৮০ স্থানে অভিযান পরিচালনা করে। এছাড়া তারা ওই দিন ইসরায়েলের ১১ সামরিক ঘাঁটিতে হামলা চালায়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews