1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

টসে হেরে ব্যাট করছে আফগানিস্তান ফিল্ডিং ইংল্যান্ড

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
ছবি: সংগৃহীত

খেলা ডেস্ক:  বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে শুরুতে ব্যাটিং করছে আফগানিস্তান। টানা দুটি ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে রশিদ খানরা। অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জিতে নিজেদের ঘুরে দাঁড়ানো রূপ দেখিয়েছে জস বাটলাররা। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচের আগে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ইংল্যান্ড। ফলে আগে ব্যাটিং করবেন হাশমতুল্লাহ শহিদীরা।

শক্তির বিচারে নিঃসন্দেহে এগিয়ে ইংল্যান্ড। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সম্পর্কে ইংলিশ অধিনায়ক বাটলার বলেন, ‘আসলে কোনো কারণ নেই প্রথমে ফিল্ডিং করার। রান তাড়া ম্যাচ জয় করাটা হয়তো সহজ হবে। খুব ভালো ব্যাটিং উইকেট মনে হচ্ছে। যদিও, একটা প্রতিভাবান দলের বিপক্ষে খেলতে নামছি। তবে আমরা নিজেদের খেলার দিকেই ফোকাস করতে চাই। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে ভালো উন্নতি করেছি। ধারাবাহিকতা ধরে রাখতে চাই। দলে কোনো পরিবর্তন নেই।’

আফগানিস্তানও চেয়েছিলো প্রথমে বোলিং করতে। হাশমতউল্লাহ শহিদিও স্বীকার করলেন, দারুণ ব্যাটিং উিইকেট। তিনি বলেন, ‘আমরা চাইবো যত বেশি স্কোর গড়া যায়। যাতে তাদেরকে চাপে ফেলতে পারি। অন্তত ৩০০ করার লক্ষ্য। এতে করে আমাদের স্পিনাররা ভালো পুঁজি পাবে। নজিবুল্লাহ জাদরানের পরিবর্তে দলে এসেছেন ইকরাম আলিখিল।’

ইংল্যান্ড একাদশ:

জনি বেয়ারেস্ট, ডেভিড মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিসি টপলি।

আফগানিস্তান একাদশ:

রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব-উর রহমান, নাভিন-উল হক এবং ফজল হক ফারুকি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews