1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

উড়াল সেতুতে আটকে গেল উড়োজাহাজ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: উড়োজাহাজ আকাশে ওড়ে, তা আটকে গেল উড়ালসড়কে। শুনতে অবাক করার মতো মনে হলেও আজ শনিবার এমন ঘটনাই ঘটেছে ভারতের বিহারের পূর্ব চম্পারন জেলার মোতিহারি এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, একটি পরিত্যক্ত উড়োজাহাজ উত্তরপ্রদেশের লখনৌ থেকে ট্রাকে করে বিহার হয়ে মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছিল। ট্রাকের লম্বা পাটাতনের ওপর রাখা ছিল উড়োজাহাজটি। ট্রাকটি মোতিহারির পিপরাকোঠি উড়ালসড়কের নিচ দিয়ে যাওয়ার সময় উড়োজাহাজটি আটকে যায়। বিষয়টি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দার। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মোতিহার সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রাজ বলেন, উড়োজাহাজ আটকে যাওয়ায় উড়ালসড়কের নিচের সড়কে যান চলাচল ব্যাহত হয়। দীর্ঘক্ষণের চেষ্টায় ট্রাকচালক এবং স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বিমানটিকে রাস্তার ওপর থেকে সরানো হয়।

তিনি বলেন, উড়ালসড়কে আটকে উড়োজাহাজটি যথেষ্ঠ ক্ষতিগ্রস্থ হয়েছে। এর বিভিন্ন অংশ ভেঙেচুরে গেছে। ভাঙাচোরা অংশগুলোও সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews