1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১৩৫ ফিলিস্তিনি নিহত ও ৩১২ জন আহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৩৫ ফিলিস্তিনি নিহত ও ৩১২ জন আহত হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৮৪৩ হয়েছে। আহত হয়েছে ৬০ হাজার ৩১৭ জন।

৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করে। দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে, হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ জন নিহত হয়েছে।

এদিকে ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ওই অঞ্চলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের কারণে প্রায় ২০ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews