1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মাঝ আকাশে বিমানে আগুন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিদিনের মতো সবকিছু দেখেশুনে আকাশে উড়াল দেয় অ্যাটলাস এয়ারের একটি কার্গো বিমান। কয়েক মিনিট স্বাভাবিকভাবেই চলে বিমানটি। তবে কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি। বিমানের ইঞ্জিনে দেখা দেয় ত্রুটি। একপর্যায়ে মাঝ আকাশেই বিমানে আগুন ধরে যায়। আগুনে পুড়তে থাকে বিমানের একটি ডানা। শুধু তাই নয়, সেখান থেকে ঝরে পড়তে থাকে বড় বড় ফুলকি। বিমানের এমন পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দরা।

গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে এই ভয়াবহ ঘটনা ঘটে। তবে আগুন লাগার কিছুক্ষণ পরই বিমানটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এতে কেউ হতাহত হয়নি। তবে বিমানে কতজন ক্রু সদস্য ছিলেন তা স্পষ্ট না।

দুর্ঘটনাকবলিত বিমানটি মার্কিন কার্গো বিমান সংস্থা অ্যাটলাস এয়ারের। এটি বোয়িং ৭৪৭-৮ মডেলের একটি বিমান। চারটি জেনারেল ইলেকট্রিক ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত একটি বিমান।

এক বিবৃতিতে অ্যাটলাস এয়ার বলেছে, বিমানের ক্রু সদস্যরা সব ধরনের আদর্শ মানদণ্ড অনুসরণ করেছেন। বিমানটি মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটছে তা জানতে তদন্ত করা হবে।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানের বাম ডানা আগুনে পুড়ছে। সেখান থেকে বড় বড় ফুলকি ঝরে পড়ছে। তবে তাৎক্ষণিকভাবে এসব ভিডিওয়ের সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews