1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বৃটিশ জাহাজে হুতি বিদ্রোহী যোদ্ধাদের হামলা আটকা পড়েছে বাংলাদেশী ক্রু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ: ইয়েমেনের এডেন উপসাগরে এমভি ব্রিটিশ মার্লিন লুয়ান্ডা নামের তেলবাহী জাহাজে হুতি বিদ্রোহীদের হামলায় আগুন লেগেছে।

শনিবার (২৭ জানুয়ারি) ভারতের নৌবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনটিডিভি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটিতে ২২ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি ক্রু রয়েছেন।

ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, শুক্রবার হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটিতে শনিবার পর্যন্ত আগুন জ্বলছে। হামলার শিকার হয়ে আক্রান্ত জাহাজটি ভারতীয় নৌবাহিনীর কাছে সাহায্যের আবেদন করেছে। পরিপ্রেক্ষিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ আইএনএস বিশাখাপত্তম পাঠানো হয়। সেটি তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী আরও জানিয়েছে, সমুদ্রে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে তাদের সেনারা সর্বদা সচেষ্ট রয়েছে। তবে এখন পর্যন্ত জাহাজের কোনও ক্রুর হতাহতের খবর পাওয়া যায়নি।

জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাফিগুরা জানিয়েছে, ‘যুদ্ধজাহাজের সহায়তায় জাহাজের ক্রুরা এখনো আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্রুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। জাহাজটিতে থাকা কোনো ক্রু ক্ষতিগ্রস্ত হননি।’

হামলার পর হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনি নৌবাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্রিটিশ তেলবাহী জাহাজ ‘মার্লিন লুয়ান্ডায়’ আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি সরাসরি জাহাজটিতে আঘাত করে এবং এর ফলে সেটিতে আগুন ধরে যায়।

এটি লোহিত সাগরে এবং এর আশেপাশে হুতিদের বাণিজ্যিক জাহাজের ওপর সর্বশেষ হামলা। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ঘটনাটি এডেনের ৬০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ঘটেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews