1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্পেনে বহুতল বাসভবনে আগুন লেগে অন্তত চারজন নিহত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

ডেস্ক নিউজ: পূর্ব স্পেনের ভ্যালেন্সিয়ায় একটি বহুতল বাসভবনে আগুন লেগে অন্তত চারজন নিহত হয়েছে। ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ। স্থানীয় কর্তৃপক্ষ শুক্রবার এ কথা জানিয়েছে। খবর রয়টার্স।

শহরটি স্পেনের তৃতীয় বৃহত্তম শহর। ১৪ তলা ভবনের চার তলা থেকে আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রবল বাতাসের কারণে আধা ঘণ্টার মধ্যে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

ভ্যালেন্সিয়ার মেয়র মারিয়া হোসে কাতালা শুক্রবার সাংবাদিকদের বলেছেন, চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৯ থেকে ১৫ জন নিখোঁজ।

ভিডিওতে দেখা গেছে, এ সময় বাসিন্দারা ভবনের বারান্দা থেকে সাহায্য চেয়ে চিৎকার করছে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি ফায়ার সার্ভিসের কর্মীদেরও প্রশংসা করেছেন।
ভ্যালেন্সিয়া অঞ্চলের জরুরি পরিষেবার উপপ্রধান জর্জ সুয়ারেজ বলেছেন, আপাতত কাঠামো ভেঙে পড়ার কোনও ঝুঁকি নেই, তবে অগ্নিনির্বাপক কর্মীরা বাইরে থেকে কাজ করছে।

ভ্যালেন্সিয়া অঞ্চলের সরকারী প্রতিনিধি পিলার বার্নাবে বলেছেন, কতজন লোক নিখোঁজ হয়েছে তা বলা কঠিন। ভবনটিতে অনেকগুলো ফ্ল্যাট ছিল। এখানে অনেক বিদেশি নাগরিকরাও থাকতেন যাদের অবস্থান চিহ্নিত করা আরও কঠিন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews