1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

বাসা ভাড়া বাঁচাতে বিমানে করে ক্লাসে যায় ছাত্র

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

ডেস্ক ‍নিউজ: শিক্ষার প্রয়োজনে বহু শিক্ষার্থী ঘর ছাড়েন। এ যেন জীবনের বাস্তবতা। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে অনেকেই বাসা ভাড়া করে থাকতে বাধ্য হন। তবে এমন কি কখনও শুনেছেন, বাসা ভাড়া বাঁচাতে বিমানে করে ক্লাসে যায় কেউ?

অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটিয়েছেন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া পড়ুয়া এক শিক্ষার্থী। তার নাম টিম চেন। বাসা ভাড়া বাঁচাতে তিনি সপ্তাহে দুইদিন বিমানে করে ইউনিভার্সিটি গিয়ে ক্লাস সেরে আবার ফিরে যান বাড়িতে।

প্রতিবার বিমান ভাড়া বাবদ টিমের খরচ হয় ১৫০ মার্কিন ডলার। এতে তার মাসে খরচ হয় ১২০০ ডলার মতো। কিন্তু ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যাঙ্কুভার এলাকায় একটি ফ্ল্যাটের মাসিক ভাড়া কমপক্ষে ২১০০ ডলার। যা তার বিমান ভাড়ার প্রায় দ্বিগুণ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন টিম। তিনি লিখেছেন, প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার তার ক্লাস থাকে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়াতে। জানান, রোজ সকালে এয়ার কানাডার বিমানে তিনি ভ্যাঙ্কুভায় যান এবং রাতে বাড়িতে ফেরেন।

তিনি আরও জানান, যেহেতু তিনি তার পরিবার নিয়ে থাকেন, ফলে তার বহু অর্থ বেঁচে যাচ্ছে। এভাবে এখন পর্যন্ত ৭ বার যাওয়া আসা করেছেন বলেও পোস্টে উল্লেখ করেছেন তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews