1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কোটা সংস্কার আন্দোলনের হত্যার বিষয়ে জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

ডেস্ক নিউজঃ কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে জাতিসংঘ শিগগিরই তদন্ত শুরু করবে বলে জানালেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। আজ বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপকালে ভরকার তুর্ক বলেন, ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যা করার বিষয়ে তদন্তের জন্য খুব শিগগিরই জাতিসংঘের নেতৃত্বে একটি তদন্ত শুরু করা হবে। জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শিগগিরই তদন্ত শুরু করতে বাংলাদেশ সফর করবে।

বুধবার বাংলাদেশের প্রধান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য প্রধান উপদেষ্টা তাকে এবং তার দীর্ঘদিনের বন্ধু জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানান। এ আন্দোলনকালে ছাত্র বিক্ষোভকারীদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড ঘটেছে।

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস বলেছেন, তার প্রশাসনের মূল ভিত্তি হবে মানবাধিকার রক্ষা এবং প্রতিটি নাগরিকের সুরক্ষা দেওয়া তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

প্রফেসর ইউনূস দেশের পুনর্গঠন এবং মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews