1. ashiqnur96@gmail.com : editor :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাইজেরিয়ার বোকো হারামের হামলায় অন্তত ৩৭ জন নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের এক গ্রামে বোকো হারামের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। গত রবিবার নাইজেরিয়ার ইয়োবি রাজ্যে এই হামলার ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আজ বৃহস্পতিবার এই খবর প্রকাশ হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল মহড়া চালানোর সময় বাজারে গুলি চালায় ও দোকান, ঘর-বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা বলছেন মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। অনেক গ্রামবাসী এখনো নিখোঁজ রয়েছেন।

বিগত ১৫ বছর ধরে নাইজেরিয়ার ৩টি রাজ্যে সহিংসতায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে ও ২০ লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন।

ইয়োবে পুলিশের মুখপাত্র ডুঙ্গাস আব্দুল কারিম জানান, ইয়োবের মাফা গ্রামে হামলাটি ছিল স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর সন্দেহভাজন দুই বোকো হারাম যোদ্ধা হত্যার প্রতিশোধ।

আব্দুল করিম আরও বলেন, বাজারে গুলি করা ও স্থানীয় ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয়ার পর জঙ্গিরা অন্যান্য বাসিন্দাদের ধাওয়া করে ঝোপের মধ্যে ফেলে দেয় এবং সেখানে তাদের উপর এলোপাথাড়ি গুলি বর্ষণ করে।

পুলিশের এই মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসীরা অনেককে হত্যা করেছে, তবে আমরা এখনো হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে পারিনি।’

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews