1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদল নেতা গ্রেপ্তার রাজধানীতে একদিনে গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০ রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি-নেতাকর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, আগুন দেওয়া হয় দোকানে রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর-লুটের ঘটনায় ৪ আসামি কারাগারে ফরিদগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার কুড়িগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ দ্বিতীয় স্ত্রী আটক নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, লুট স্বর্ণ-রুপা

ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ডেস্ক নিউজ: নরসিংদীর শিবপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন। তিনি বলেন, ঘটনাস্থলে নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাকটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের দল। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুরের ইটাখোলা মোড় থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদী যাচ্ছিল। পথে পঁচারবাড়ি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। তাতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ ছয়জন যাত্রী নিহত হন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews