1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাবি ভিসিকে বই উপহার দিলেন খাজা ওসমান ফারুকী ফল সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী কনোলির সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সান্ত্বনার জয়, হোয়াইটওয়াশ হলো না নারীদের অধিকার, নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনজীর আহমেদ আমিরাতে গ্রেপ্তার, দেশে ফেরাতে শুরু হয়েছে প্রত্যর্পণ প্রক্রিয়া: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সাপের ছোবল খেয়েও সেই সাপ ধরে বাড়িতে নিয়ে গেল এসএসসি পরীক্ষার্থী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার আওয়ামী লীগের দোসর রন্টির নিয়ন্ত্রণে ইসলাম পুরের স্ট্যান্ড! যুবদল উত্তর-দক্ষিণের নতুন কমিটি যেকোন সময় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের দাবি ভুক্তভোগী নারীর

ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের শান্তিনগর ও শ্যামনগর গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলমাস মিয়া (৪৮), সালাউদ্দিন (৪০), রানা (১৭), রায়হান (২৫), গোলাপ মিয়া (৪৫), বাদশা মিয়া (৫৫), খোকন মিয়া (২২), আমজাদ (৩০), জাহানারা (৫২) ও জোসনা (৩২)।

আহতদের মধ্যে আলমাস, সালাউদ্দিন ও রানার অবস্থা গুরুতর হওয়ায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে আখাউড়া পুরঃসরের শান্তিনগর পাটের অফিস এলাকায় বালু মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কালু মিয়া ও খোকন মিয়ার দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে সন্ধ্যায় দুইদল গ্রামবাসী দেশিয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় ওই এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. ছমিউদ্দিন বলেন,  খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews